হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে টাঙ্গনে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে প্রিতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর শহরের টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া প্রিতম দাস পৌরশহরের হলপাড়া মহল্লার সুমন দাসের ছেলে। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের সময় তারা খবর পান টাঙ্গন নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার ফাইটার সাজ্জাদ হোসেন নিহত কিশোরের মরদেহ নদীর বালু তোলা গর্ত থেকে উদ্ধার করে। 

মৃত্যুর কারণ সম্পর্কে এ কর্মকর্তা আরও বলেন, ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু উত্তোলনের ফলে সৃষ্ট হওয়া গর্তে পড়ে যায় ওই কিশোর। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়। পরে ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ