হোম > সারা দেশ > রংপুর

সীমান্তের কাঁটাতার পেরিয়ে পঞ্চগড়ে ভারতীয় নীলগাই

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের সরকারপাড়া এলাকায় ভারতীয় একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

নীলগাইটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে। কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে প্রাণীটির মুখ, মাথা, পাসহ বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, নীলগাইটি ভুট্টাখেতে ছোটাছুটি করছিল। পাশের একটি খেতে মরিচ তুলতে আসা নারীরা হরিণ ভেবে চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করেন। তাঁদের ডাকে স্থানীয় লোকজন এসে পিছু নেন। এ সময় একটি ভুট্টাখেত থেকে আরেকটি ভুট্টাখেতে ছুটছিল নীলগাইটি।

পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

ধীরে ধীরে উৎসুক লোকজন বাড়তে থাকলে শতাধিক মানুষ পেছনে ছুটতে থাকেন। পরে বেশ কিছুক্ষণ তাড়া করে নীলগাইটি ধরে ফেলেন তাঁরা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে একটি ভ্যানে করে পঞ্চগড় বন বিভাগের অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘গ্রামবাসী একটি নীলগাই ধরেছে, এমন খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। আহত নীলগাইটিকে সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে