হোম > সারা দেশ > রংপুর

রংপুর-৫ আসনে প্রস্তুত কেন্দ্রগুলো, পুরুষের বেশি নারী ভোটার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের আর বাকি ২৪ ঘণ্টা। সে অনুযায়ী রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১৫২টি কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের সামগ্রী কেন্দ্রে নিয়ে যাবেন।

তবে এই আসনটিতে এবার পুরুষের তুলনায় বেশি নারী ভোটার বলে জানা গেছে।

নির্বাচন কমিশন বলছে, রংপুর-৫ আসনটি ১৭ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এই আসনে ভোটকেন্দ্র ১৫২টি। যেখানে ভোটকক্ষ রয়েছে ৯১৪টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৭৫৩ জন। যাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ১৮০ এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। নারী ভোটার বেড়েছে ৬ হাজার ৩৮৯ জন।

অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের হিসাবে এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ