হোম > সারা দেশ > রংপুর

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

আজ দুপুরে বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এমপি জেবা আমিন খান বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

পরে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

হাতুড়ি দিয়ে দুইটা আঘাত করেছি: কর্মচারীকে হত্যার পর অভিযুক্ত মনু

রংপুরে হাতুড়ি দিয়ে দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যা

মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম বাজারজাত করা শুরু

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত