হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাতে ট্রাকের ইঞ্জিনসহ ৩০ বস্তা ধান পুড়ে গেছে।

ট্রাকচালকের সহকারী ইমরান হোসেন (২৪) বলেন, পঞ্চগড়ের হাঁড়িভাসা এলাকায় ধান লোড করে সন্ধ্যার পর রওনা করি। রাত দেড়টার দিকে মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের সামনে চারটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি গাড়ির গতিরোধ করে। প্রথমে গাড়ির সামনের গ্লাসে ইট ছোড়েন। এ সময় চালক লিটন মিয়া (৩৮) গাড়ি থেকে নামলে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে গাড়িতে আগুন জ্বলে ওঠে। তাতে ৩০-৪০টার মতো ধানের বস্তা পুড়ে গেছে।

গাড়িচালক লিটন মিয়া বলেন, দুর্বৃত্তরা ছয়জন ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে যাই। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি এখন পুলিশি হেফাজতে কাহারোল থানায় রয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ