হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নদী তীরে বসেছিল দুই সন্তান, গোসলে নেমে মায়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরে ধরলা নদীতে গোসল করতে নেমে মোছা. খোদেজা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদরের মোগলবাসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মোগলবাসা ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোদেজা বেগম চর কৃষ্ণপুর গ্রামের দিনমজুর ছয়ফুল ইসলামের স্ত্রী। গোসলের সময় খোদেজা তাঁর দুই সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখেছিলেন বলে স্থানীয়রা জানান। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে খোদেজা বেগম তার দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যান। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা গোসলে নেমে নদীতে নিখোঁজ হন। 

স্থানীয়রা আরও জানান, তীরে বসে থাকা তাঁর দুই সন্তান দীর্ঘক্ষণ মাকে দেখতে না পেরে কান্না করলে স্থানীয়রা নদীতে নেমে খোদেজাকে খোঁজা শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কয়েক ফুট দূরে মাছ ধরা ঝাঁকি জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে এক গৃহবধূ নিহত হওয়ার খবর জেনেছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। স্থানীয় চেয়ারম্যানকে দাফনের বিষয়টি দেখতে বলা হয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ