হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্রুত ভিসি নিয়োগের দাবিতে রংপুরের মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বেরোবির শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, কয়েক দফায় আন্দোলন করা হলেও এখন পর্যন্ত তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়ে গেছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফেরানো হোক। 

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৪০ জন কর্মকর্তা-কর্মচারী পদত্যাগ করেন। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুললেও এখন পর্যন্ত ভিসি নিয়োগ করা হয়নি। এতে করে শিক্ষার্থীরা সেশনজটসহ নানান সংখ্যায় রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় ভিসি না থাকায় বেতন বন্ধ রয়েছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ