হোম > সারা দেশ > রংপুর

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার চারজনকে আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ী এলাকার এ এইচ আল মাসুদ ওরফে রয়েলের মালিকানাধীন একটি গরুর খামারে ১০-১২ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা প্রথমে প্রহরা কক্ষের দরজা ভেঙে ঢুকে খামারমালিককে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে মারধর করে। পরে খামার থেকে নয়টি গরু ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় খামারমালিক বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় ডাকাতির মামলা করেন। শুরুতে মামলার তদন্ত থানা-পুলিশ করলেও পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের নির্দেশে ৮ ডিসেম্বর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তদন্তে দেখা গেছে, এ চক্রটি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।

এদিকে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালপত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি

পীরগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু