হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১: ভোটের ৯ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভোটের ৯ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা আখতার মোল্লা। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ২৩ দিনের আইনি লড়াই শেষে, ভোটের মাত্র ৯ দিন আগে প্রার্থিতা বৈধ হলো তাঁর। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে প্রার্থিতা বৈধতার আদেশ দেন। ফলে ঠাকুরগাঁও-১ আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেকে তাহমিনা আখতারের অংশ নিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মনসুর হাবিব। 

তিনি বলেন, আদালত এক সংক্ষিপ্ত আদেশে তাহমিনা আখতারকে তাঁর যাবতীয় নির্বাচনের কাজ সম্পন্ন করতে বলেছেন। 

এ বিষয়ে তাহমিনা আখতার মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশ ভোটারের স্বাক্ষরের হেরফেরে আমার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করি সেখানেও রিটার্নিং কর্মকর্তা আদেশ বহাল রাখে।’ 

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করি। হাইকোর্টও দুবার আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার পর আজ চেম্বার আদালতে শুনানি হয়।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ