হোম > সারা দেশ > দিনাজপুর

যান্ত্রিক ত্রুটি, মধ্যপাড়া খনি থেকে পাথর তোলা বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাথর উত্তোলন আবার শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়ের হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি বিশেষজ্ঞরা দেখছেন। আশা করছি, দ্রুতই খনিতে আবার পাথর উত্তোলন শুরু হবে।’

খনিসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এক মাস পর উত্তোলন শুরু হয়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ