হোম > সারা দেশ > রংপুর

চালবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় চালবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সুখানপুকুর (কুকড়া ভাঙ্গা) ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক নয়ন মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে উপজেলা খাদ্যগুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের চাল নিয়ে যাওয়ার প্রাক্কালে ওই স্থানে পৌঁছালে হঠাৎ ট্রলির পেছনের দুই চাকার মধ্যে এক্সেল ভেঙে যায়। এ সময় ট্রলি উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নয়ন মিয়া ট্রলি ও গাছের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪