হোম > সারা দেশ > পঞ্চগড়

তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, চিলাহাটি ইউনিয়ন যুবলীগের নেতা বহিষ্কার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুকে বিয়ের কথা বলে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠুর স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কার করা হয়। 

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বোদা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী। 

এ বিষয়ে রাজু আহম্মেদ মিঠু বলেন, ‘চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়।’ 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ