হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টাঙ্গন নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

মৃত শিশুরা হলো, উপজেলার নারগুন ইউনিয়নের কহোর পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১)। অন্যদিকে শাওন (১২) নামে এক শিশু নিখোঁজ থাকায় রংপুর থেকে ডুবুরি দল এসে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে কহোর পাড়া এলাকার পাঁচজন শিশু বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তারা গোসল করে বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে শুরু করে। একপর্যায়ে নদীতে মাছ ধরার জাল ফেলা হলে সিয়াম ও মাসুম জালে আটকা পড়ে। নদী থেকে উদ্ধার করে তাদের দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় ও স্বজনেরা নদীতে আরও খোঁজাখুঁজি করে আরও দুজনকে জীবিত উদ্ধার করে। তবে তাদের সঙ্গে গোসল করতে যাওয়া শাওন নামের আরেক শিশু নিখোঁজ থাকায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়।

স্থানীদের অভিযোগ অবৈধভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় টাঙ্গন নদীসহ জেলার অন্য নদীতে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অনেক শিশু–কিশোরসহ প্রাপ্ত বয়স্ক মানুষের সলিলসমাধি ঘটছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন দুজন শিশু নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এ বিষয়টি ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ