হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের অপহৃত স্কুল ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর ঢাকার আশুলিয়া থেকে নবম শ্রেণির (১৬) এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা–পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত সোমবার (১৬ই আগষ্ট) অপহৃত শিক্ষার্থীর চাচা ঘোড়াঘাট থানায় অপহরণ সংক্রান্ত একটি ডায়েরী করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টা পর গতকাল বুধবার ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী দলের এক নারী সহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ