হোম > সারা দেশ > রংপুর

জামাই-শ্বশুরের ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার উত্তেজিত লোকজন হামলাকারী ব্যক্তিকে একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এলাকাবাসী জানায়, উপজেলার পাইকান গ্রামে আকমল আলী ও তাঁর স্ত্রী মিমির মধ্যে মনোমালিন্য চলছিল। আজ শুক্রবার মিমির বাবাসহ কয়েকজন আকমল আলীর বাড়িতে আসেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জামাই-শ্বশুরের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রতিবেশী সোহান আহমেদ বিবাদ থামানোর চেষ্টা করেন। এ সময় তাঁর অণ্ডকোষে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ