হোম > সারা দেশ > দিনাজপুর

২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন

প্রতিনিধি দিনাজপুর

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় তিনি সারাদেশে সপ্তম দফায় ১০টি পৌরসভায় নির্বাচন করার কথাও ঘোষণা দেন। সারা দেশের ১০টি পৌরসভার মধ্যে ৬ নম্বরে রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট। 

ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। এ ছাড়া সপ্তম ধাপে ১০টি পৌরসভায় নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১২ থেকে ১৪ অক্টোবর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর। 

নির্বাচনে জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ