হোম > সারা দেশ > রংপুর

ভোটে কোনো রকম কারচুপি হলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি

রংপুরে ৮ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

ভোটে কোনো রকম কারচুপি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা হেল্প করবেন। কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ রোববার রংপুর বিভাগীয় সদর দপ্তরে উত্তরের আট জেলার নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়া দরকার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে, সুষ্ঠু পরিবেশে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।’

সীমান্তঘেঁষা জেলাগুলোর নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্ডার বেল্ট এলাকা যেইগুলি রয়েছে। সেখানে প্রচুরসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে।’

গতকাল একটি অনলাইন মিডিয়া হাউস থেকে কয়েকজন সংবাদকর্মীকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এটা দেখিনি।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র‍্যাবের মহাপরিচালক শহিদুর রহমান, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামসহ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

পীরগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৭

গণভোট একদিন দেশদ্রোহিতা বলে প্রমাণিত হবে: জি এম কাদের

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন