হোম > সারা দেশ > দিনাজপুর

বাংলাদেশ এখন ঋণ নেয় না, ঋণ দেয়: নৌ প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

‘খালেদা জিয়া বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে এসে এ দেশকে ঋণগ্রস্ত দেশ হিসেবে পরিণত করেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে আর ঋণ নেয় না, এখন বাংলাদেশ বিদেশকে ঋণ দেয়। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’ আজ বুধবার দিনাজপুরের বিরল উপজেলার নবগঠিত ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন উদ্বোধকালে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেই উন্নয়ন আজ গিয়ে পৌঁছেছে গ্রাম থেকে গ্রামান্তরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল ইসলাম। ১২ নম্বর রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পুনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নবনির্মিত ভবন এবং মাইনুল হাসান মহাবিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তার স্থাপন করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ