হোম > সারা দেশ > রংপুর

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২ নারী

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বসতঘরে ঢুকে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়েছে। এ সময় ওই ঘরের দুই নারী সদস্য আহত হন। রোববার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্র্যাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।

স্থানীয়রা জানান, ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখতে পায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য।

আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘রোববার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। এতে নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুজন আহত হয়েছেন।’

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি