হোম > সারা দেশ > রংপুর

২ কাউন্সিলরের ভোট সমান, ফের হবে নির্বাচন

রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ওয়ার্ডে দুই কাউন্সিলর পদপ্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় এই নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। 

আজ বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি প্রতীক) ও সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি প্রতীক) উভয়েই ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এ ছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল (লাটিম প্রতীক) ১ হাজার ৮৯২ ভোট পান। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রবার্টসনগঞ্জ, বাবুপাড়া, হেলাল জুট প্রেস, আদর্শপাড়া, রেলওয়ে পূর্ব গেট, নূরপুর, মহাদেবপুর, ঠিকাদারপাড়া ও জেএনসি রোড নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, ‘তিনজন প্রার্থীর মধ্যে দুজন সমান ভোট পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এই নির্বাচন আয়োজনে করা হবে, তা এখনো নিশ্চিত হয়নি। 

প্রসঙ্গত, এবার মেয়র পদে ৯ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারে অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোট দেন ভোটাররা। এতে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট ১ হাজার ৩৬টি। মোট ভোট পড়েছে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি