হোম > সারা দেশ > দিনাজপুর

নির্বাচনে খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি মাঠে না থাকলেও এবার খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে। খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। যারা আমাদের সার্বভৌমত্বকে আফগানস্থান, সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো ধ্বংস করে দিতে চায়।’ 

আজ শুক্রবার দিনাজপুরে নিজ নির্বাচনী এলাকা বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি অতীতে অনেকবার ভোট প্রতিহত কারার চেষ্টা করেছে কিন্তু পারে নাই এবং এবারেও পারবে না। কারণ জনগণ বুঝে গেছে বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য বদলের রাজনীতি নয়। সুষ্ঠু ধারার রাজনীতি করতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে।’ 

এ সময় আওয়ামী লীগের নেতা সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ