হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঈদের নতুন জামা কিনতে টাকা কম দেওয়ায় শিশুর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও‌য়ে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য টাকা কম দেওয়ায় শাহাদাত হো‌সেন (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শ‌নিবার সন্ধ্যায় সদর উপ‌জেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ‌ক এম আতিকুর রহমান। তিনি আজকের পত্রিকাকে ব‌লেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি মামলা হয়েছে।

প‌রিবা‌র ও এলাকাবাসীর বরাদ দি‌য়ে স্থানীয় ইউপি চেয়ারম‌্যান আতিকুর রহমান আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, শিশু‌টির বাবা জ‌হিরুল ইসলাম একজন দরিদ্র কৃষক। আজ দুপু‌রে শিশুটি ঈদের নতুন জামা কেনার জন‌্য টাকা চায় তার বাবার কা‌ছে। প‌রে তার বাবা এক হাজার টাকা দি‌লে শিশু‌টি আরও ১৫০০ টাকার বায়না ধ‌রে। বাবা জ‌হিরুল ছেলের এই বায়না পূরণে অপারগতা প্রকাশ করেন।

এর পর বাবার ওপর অভিমান করে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লা‌গি‌য়ে আত্মহত্যা করে শিশুটি। 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে ব‌লেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ