হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে ৩ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

বেরোবি সংবাদদাতা

বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলীর কাছে স্মারকলিপি পেশ করেন বেরোবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার এবং বিভাগীয় শহরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বাস চলাচলের দাবিতে বেরোবি উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে শাখা ছাত্রদল।

আজ বুধবার (২০ মে) বিকেলে বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলীর কাছে স্মারকলিপি পেশ করেন বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সহসভাপতি তুহিন রানাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং আর্থিক সংকট বিবেচনা করে তিন দফা দাবি পেশ করা হয়। এতে বলা হয়, অতি সত্বর অতিরিক্ত বর্ধিত ফি সম্পূর্ণ প্রত্যাহার এবং সাধারণ শিক্ষার্থীদের সামর্থ্য বিবেচনা করে আগের নির্ধারিত ফি পুনরায় বহাল করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখতে হবে। বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর দাবি করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ঈদের এই সময়ে দেশের সার্বিক পরিবহন ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসে। টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন দূরপাল্লার বাসের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে হয়। বিশেষ করে নারী শিক্ষার্থী এবং দূরবর্তী বিভাগীয় শহরের (রংপুর থেকে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ) শিক্ষার্থীদের জন্য এই সময়ে একটি বাসের টিকিট জোগাড় করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবছর যদি ঈদের ছুটির শুরুতে নির্দিষ্ট রুট অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা (ঈদ স্পেশাল বাস সার্ভিস) চালু করা হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। এ ছাড়া ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও বিশেষ খাবার প্রদানের আবেদনও জানানো হয়।

বেরোবি উপাচার্য শওকাত আলী বলেন, ‘আগের যে প্রশাসন ছিল, তারা ভর্তি ফি ও অন্যান্য ফি বৃদ্ধি করেছে। গতবারেও ১৬তম ব্যাচের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে বলে আমি ফি মিনিমাইজ করেছি। ১৭তম ব্যাচের ফি যে পরিমাণ বাড়ানো হয়েছে, তা ওই তুলনায় কম। যদি ফি কিছুটা কমানো হয়, তবু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’ এ সময় বাস চালুর বিষয়ে পরিবহন পুলের সঙ্ড়ে আলোচনায় বসা হবে বলেও জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের দাবির আগে ঈদুল আজহার দিন বিশেষ খাবার আয়োজনের কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে।

পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় একজনের ফাঁসির রায়

চার বছরেও সংস্কার হয়নি ‘ফুলেরজান’ সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

দ্বিতীয় তিস্তা সেতু সড়কের ২০ স্থানে ধস

রংপুরে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত্যু বেড়ে ৫

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসন সংকট প্রকট

হজে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, কলেজশিক্ষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সরকারের কেউ আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

পীরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলার চেষ্টা

পীরগঞ্জে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ