হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নানার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাদিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুরির পটল এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত সাদিয়া চট্টগ্রামের ক্যাপটেন বাজার দুই নম্বর কলোনির বাসিন্দা হাসান আলীর মেয়ে। 
 
নিহত শিশুর মামা আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোন ও ভাগনি সাদিয়া চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকায় পিতার বাড়িতে ঈদ উদ্‌যাপন করার জন্য আসেন। এরপর সবাই মিলে ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ভাগনি সাদিয়া উঠানে খেলা করছিল। কিছু সময় পর বিকেলে সাদিয়ার খোঁজ করতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির ভেতরে থাকা ব্যবহৃত পানির গর্তে (টিউবওয়েল এর পানি জমাকৃত জায়গা) সাদিয়া ভেসে রয়েছে। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মৌনি সেনগুপ্তা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ