হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে গণধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিল্কি গ্রামে এক প্রতিবন্ধী (১৩) কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার উপজেলার মিল্কি গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন-গোলাম আজম মিয়া (২০), শাহাদাত হোসেন (২০) এবং ডিজু মিয়া (২০)। 

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ি সংলগ্ন নিজেদের মুদির দোকানে রেখে নামাজ পড়তে যান ভুক্তভোগী ওই কিশোরীর বাবা। প্রতিবন্ধী কিশোরী মেয়েকে একা পেয়ে কৌশলে বাড়ির পাশে একটি খড়ের গাদায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওসি সরেস চন্দ্র বলেন, মামলা হওয়ার পরপরই দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।  

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ