হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ট্রাকের ধাক্কায় পণ্যবাহী কার্গোর হেলপার নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে ট্রাকের ধাক্কায় পণ্যবাহী কার্গোর হেলপার মো. রবিউল ইসলাম (২০) নিহত হয়েছেন।  গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের চৌধুরী পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনের সড়ক অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কার্গোকে ধাক্কা দেয়।  এ সময় দাঁড়িয়ে থাকা কার্গোর হেলপার রবিউল ইসলাম গাড়িতে আটকা পড়েন এবং গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কার্গোর বডি কেটে রবিউলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ