হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর দুবৃর্ত্তের হামলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অব. মেজর মফিজুল হক সরকারের ঈগল প্রতীকের কর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. শওকত আকবর আজম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের জলিল মেম্বারের বাড়ির পার্শ্বে এক ব্যক্তি চিৎকার করছিল। চিকিৎসার শুনে কাছে এসে দেখি মোটরসাইকেল রোধ করে তিন-চারজন শওকতকে এলোপাতাড়ি ভাবে তাঁর শরীরে আঘাত করতেছে। লোকজনের সমাগম দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘন কুয়াশার কারণে তাদের চিহ্নিত করা যায়নি। 

স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত সহকারী উল্লাস বলেন, প্রার্থীর বাসায় আমাদের নির্বাচনী মনিটরিং টিমের সকল সদস্যদের নিয়ে রাতে মিটিং করা হয়েছে। শওকত মিটিং শেষ করে নিজের বাসায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। শওকতের হাত ভেঙে গেছে এবং তাঁর শরীরের প্রচুর আঘাত করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী মনিটরিং টিমের সদস্যর ওপর এমন ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি

পীরগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ

১৪ লাখ টাকার স্পার এক দিনের বন্যায় শেষ, ভাঙনের মুখে তিস্তা সেতু রক্ষা বাঁধ