হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে তোহুরা পারভীন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করছে থানা-পুলিশ। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তোহুরা পারভীন উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন মারা গেছেন। তবে সন্তান এবং বৃদ্ধ শাশুড়িকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তোহুরা। আজ দুপুরে তোহুরার ছেলে তাঁকে বাড়িতে ছটফট করতে দেখে। তার চিৎকারের তোহুরার ভাশুর এনতাজ আলীসহ প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ