হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

আব্দুল্লাহ ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রাজু মিয়ার ছেলে। সে ধামশ্রেনী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আব্দুল্লাহর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া।

শিশুর স্বজন ও ইউপি সদস্য বাবলু মিয়া জানান, আব্দুল্লাহ আজ দুপুরে ধামশ্রেনী ফুটবল খেলার মাঠ সংলগ্ন তেঁতুলগাছে উঠে। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর মামা রানা মিয়া বলেন, ‘আজ স্কুল বন্ধ থাকায় আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন ধামশ্রেনী ঠাকুরবাড়ি মাঠে খেলাধুলা করছিল। এ সময় তেঁতুল পাড়ার জন্য গাছের মগডালে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহর বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।’

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, ‘আব্দুল্লাহ নামের এক শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

রংপুর মহানগর: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল সড়ক

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান