হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আধা ঘণ্টাব্যাপী মুষলধারে এই শিলাবৃষ্টি হয়। 

বসন্তের এই ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কারণে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শহরের বিভিন্ন স্থানে শিলার স্তূপ জমে থাকতে দেখা যায়। 

পৌর শহরের সবজি ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘জীবনেও এমন শিলাবৃষ্টি দেখিনি। আমের আগাম জাতের কিছু মুকুল এসেছিল, তার সবকিছুই শেষ।’ 

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের প্রান্তিক কৃষক হাসান আলী বলেন, ‘শিলার আঘাতে আমার ফসলের ক্ষতি হয়েছে। বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে এখন ভিজতে হবে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, ‘এই সময়ে হালকা বৃষ্টি হলে তা আমসহ বিভিন্ন ফসলের জন্য উপকারী। তবে অতিরিক্ত শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।’  

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ