হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ৭৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গোখাদ্য বিতরণ

প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ জন সুফলভোগীর মাঝে ১০০ কেজি করে গোখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম ওই খাদ্য বিতরণ করেন। 

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পীরগঞ্জের ৭৫টি আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) পরিবারকে তালিকাভুক্ত করা হয়। তালিকাভুক্তদের প্রায় মাস দুয়েক আগে ১টি করে ক্রস জাতের বকনা গরু, টিন, ঘরের খুঁটিসহ প্রায় ৭৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। 

ওই সুফলভোগীদেরকে গরুর খাদ্য হিসেবে ১০০ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম বলেন, প্রকল্পটির অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সরকার উদ্যোগ নিয়েছে। সুফলভোগীদের দেওয়া গরুগুলোকে খাবারের জন্য ৪টি বস্তায় ২৫ কেজি করে দানাদার খাদ্য দেওয়া হয়েছে। ঢাকা থেকে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে ওই খাদ্য পীরগঞ্জে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ