হোম > সারা দেশ > রাঙ্গামাটি

গোপনে সাংগঠনিক কার্যক্রম, যুবলীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি 

গ্রেপ্তার যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজান। ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’

গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, মিজান গ্রেপ্তারের পূর্বমুহূর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বাড়ি ঘেরাও করে গুলি: ইউপিডিএফের যুবনেতা নিহত, ২ নারী গুলিবিদ্ধ

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

জুরাছড়িতে নববর্ষ বরণে মহতী পুণ্যানুষ্ঠান, শান্তি ও মৈত্রীর আহ্বান

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

পাহাড়ে উৎসবের রং: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে দ্বিতীয় পর্বের সূচনা

সড়ক দুর্ঘটনায় আহত কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুর হাসানের মৃত্যু