হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের সঙ্গে হাতাহাতি, হাসপাতালে মামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের সঙ্গে হাতাহাতিতে সুরুজ আলী (৫২) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ আলী নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যত দূর শুনলাম, ভাগনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হাতাহাতির পর সুরুজ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ঘটনার পর ভাগনে পালিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির মামলা করায় গভীর রাতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রাজশাহীর গোদাগাড়ী: লিজের নামে ‘পুকুর চুরি’ থানা-পুলিশের

১৮ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মদ্যপানে কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে স্বামীকে পিটিয়ে আহত, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রোগীর মৃত্যু ঘিরে রামেক হাসপাতালে নার্স-কনস্টেবল হাতাহাতি

রাজশাহীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের নামে দেয়াললিখন, ক্যাম্পাসে উত্তেজনা

দুর্গাপুরে কলেজশিক্ষককে হেনস্তা: ভুক্তভোগী প্রদর্শক বরখাস্ত

দেশের ৬১ জেলায় ছড়িয়ে পড়েছে হাম