হোম > সারা দেশ > রাজশাহী

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ১৫ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ১৫ জেলেকে আটকের পর ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার ভোর পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। 

অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।   

দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদরের মো. আহমদ আলী (৩৩), মোকরম আলী (২২), জাহাঙ্গীর সরকার (২০), রমজান আলী (২০), চৌহালী উপজেলা খাষপুখুরিয়া গ্রামের আসাদ আলী (২২),  ঘোড়জান গ্রামের শুকুর চাঁদ (২৫) আবুল খায়ের (৬৫), নূর মোহাম্মদ (৬০), দত্তকান্দী গ্রামের হাফেজ মো. ইব্রাহীম (৩৪), চর সলিমাবাদ গ্রামের মারুফ সরকার (৩৫), নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মজিদ (৫০), মিজানুর রহমান (২৮), মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ (৫৫), লালপুরের রাকিবুল হাসান (২০), চরকাটারি গ্রামের মজিবুর রহমান (২৮)। 

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চৌহালী নৌ পুলিশ, চৌহালী থানা-পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সর্বনিম্ন

রাবির জুলাই চিত্র প্রদর্শনীতে দাঁড়িপাল্লায় একাত্তর ও চব্বিশের তুলনা নিয়ে সমালোচনা

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ