হোম > সারা দেশ > রাজশাহী

অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ডেলিভারি বয়কে পিটিয়ে আহতের অভিযোগ 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে দুই তরুণ-তরুণীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় এক ডেলিভারি বয়কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সেলিম রানা নামের ওই ডেলিভারি বয় এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেলের গলির সামনে তাঁকে পিটিয়ে আহত করা হয়। কারা তাঁকে মারধর করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেলিমের ধারণা, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে তার কাছে খাবারের অর্ডার আসে। তিনি খাবার নিয়ে হোস্টেলের গলিতে গিয়ে দেখেন, দুই তরুণ-তরুণী অনৈতিক কাজে লিপ্ত। তাদের পাহারা দিচ্ছিলেন আরও দুজন তরুণ। তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। 

সেলিম জানান, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করে। 

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। কিন্তু থানায় কোনো  অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেলিমকে কারা মারধর করেছেন তা ওসি মাজহারুল ইসলামও নিশ্চিত করতে পারেননি।

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন