হোম > সারা দেশ > রাজশাহী

মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কামরুজ্জামান রুবেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রুবেল রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রুবেল কাটাখালী থেকে রাজশাহীর সাহেববাজারে যাচ্ছিলেন। খড়খড়ি কাঁটাদীঘি মোড়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। 

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাক পালিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’