হোম > সারা দেশ > রাজশাহী

ভুট্টাখেতে পড়ে ছিল বৃদ্ধার লাশ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার মো. ফিরোজ। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সুরজু বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগে মো. ফিরোজ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফিরোজের বাড়ি উপজেলার উজালপুর গ্রামে। নিহত বৃদ্ধাও একই গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৬ মে বিকেলে এলাকার একটি ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়।

এ নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় যৌথভাবে এই অভিযান চালায় র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসি, র‍্যাব-৪-এর সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি দল। আজ বৃহস্পতিবার র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে ছাগল আনতে উজালপুর বিলে যান সুরজু বেগম। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে রাত ৮টার দিকে গ্রামের একটি ভুট্টাখেতে ওড়না দিয়ে মুখ ও গলা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

হত্যাকাণ্ডের পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরোজকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মর্টার শেল উদ্ধার

নাটোরে রাজশাহীর বাস চলতে না দেওয়ার অভিযোগ, যাত্রীদের দুর্ভোগ

রামেকে অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাইকে পুলিশে সোপর্দ, ইন্টার্নদের কর্মবিরতি

উচ্ছেদ-আতঙ্কে চার দশক ধরে থাকা ৭৫০ পরিবার

দখলমুক্তের দুই মাসের মধ্যে আবারও দোকানপাট-গাড়িতে দখল সেতুটি, জন চলাচলে দুর্ভোগ

রাবির ইতিহাসে চাক সম্প্রদায়ের প্রথম নারী লাছাইনু, অর্থাভাবে অনিশ্চয়তা

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

‘এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে’

রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী