হোম > সারা দেশ > রাজশাহী

ভাতিজার বিরুদ্ধে ফুফুকে গলা কেটে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছোট ভালাম এলাকায় এ ঘটনা ঘটে। আফি খাতুনের ভাতিজা মো. রকি (২২) তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন। আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে রকি তাঁর কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রকি কয়েক দফা তাঁর ফুফুর গলায় ছুরি চালান। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রকিকে ধাওয়া দিয়ে আটকানোর চেষ্টা করলেও তিনি পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারারা জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধ করেছেন তিনি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মর্টার শেল উদ্ধার

নাটোরে রাজশাহীর বাস চলতে না দেওয়ার অভিযোগ, যাত্রীদের দুর্ভোগ

রামেকে অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাইকে পুলিশে সোপর্দ, ইন্টার্নদের কর্মবিরতি

উচ্ছেদ-আতঙ্কে চার দশক ধরে থাকা ৭৫০ পরিবার

দখলমুক্তের দুই মাসের মধ্যে আবারও দোকানপাট-গাড়িতে দখল সেতুটি, জন চলাচলে দুর্ভোগ

রাবির ইতিহাসে চাক সম্প্রদায়ের প্রথম নারী লাছাইনু, অর্থাভাবে অনিশ্চয়তা

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

‘এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে’

রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী