হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ভোটের প্রচারণায় এক কর্মীর মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী-৫ আসনের পুঠিয়ায় ভোটের প্রচারণায় আমির হামজা বাবু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী। আজ সোমবার উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। 

মৃত ওই ব্যক্তি উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। 

আরমান আলী নামে একজন বলেন, ‘বাবু প্রতিদিনের মত আজ (সোমবার) দুপুরে ভোটের প্রচারণা করতে বানেশ্বর এলাকায় আসেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে সঙ্গে থাকা লোকজন বাবুকে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের বাড়ি নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান।’ 

স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘বাবু সম্পর্কে আমার খালাতো ভাই। সে তার সঙ্গে প্রতিদিন ভোট প্রচারণায় অংশ গ্রহণ করে। আজ প্রচারণায় এসে সে স্ট্রোক করে মারা গেছে।’ 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা করার সময় বাবু নামে এক ব্যক্তি বুকে ব্যথা অনুভব করে। এর কিছুক্ষণ পর সে মারা যায়। পরে মৃতের পরিবারের লোকজন ওই ব্যক্তির লাশ নিয়ে গেছে।’

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২