হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ‘এ’ ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনে ‘এ’ ইউনিটের লিখিত ও ব্যবহারিক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, ইংরেজি লিখিত পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩০০ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৬৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে চারুকলা অনুষদে ১ হাজার ১৯ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৯১৭ জন, অকৃতকার্য হয়েছে ৭৯ জন এবং খাতা বাতিল হয়েছে ২৩ জন পরীক্ষার্থীর।

এ ছাড়া সংগীত বিভাগে ২৪৫ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৪৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। নাট্যকলা বিভাগে ৩৪২ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৪৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৯৬ জন পরীক্ষার্থী। 

প্রকাশিত ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের www.ru.ac.bd/admission অ্যাডমিশন পেজে দেখা যাবে।

এর আগে গত ১১ থেকে ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের অন্তর্গত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ আগস্ট ইংরেজি বিভাগের লিখিত ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’