হোম > সারা দেশ > রাজশাহী

দারিদ্র্য দমাতে পারেনি মোস্তাকিমকে, রাবিতে ‘বি’ ইউনিটে প্রথম

মিজানুর রহমান, তানোর (রাজশাহী)

দারিদ্র্য থামাতে পারেনি মোস্তাকিম আলীকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দারিদ্র্য জয় করে `বি' ইউনিটের গ্রুপ-৩-এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি। ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের ছাত্র মোস্তাকিম রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশন পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা সামায়ন আলী পেশায় কাঠমিস্ত্রি। মা মোছা. জোসনা বেগম গৃহিণী।

আজ বুধবার দুপুরে গর্বিত বাবা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোস্তাকিমকে।

মোস্তাকিম উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন। 

মোস্তাকিম আলী বলেন, `আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছে।' 

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে মোস্তাকিম বলেন, সবার আগে ভালো মানুষ হতে চাই। নিজ এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। 

ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদিন বলেন ‘কলেজে পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকেরা নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন। তাইতো এ ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যৎ সময়ে আমরা এটা ধরে রাখতে চাই। কলেজের পড়াশোনার মান উন্নয়নে আমরা কাজ করছি।’

ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী বলেন, পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক। আমাদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষকদের দিক-নির্দেশনায় লেখাপড়া করায় এমন সাফল্য পেয়েছে মোস্তাকিম। তার জন্য আমরা গর্বিত।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর