হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে আমগাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল হোসেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আবুল হোসেনের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কলহ হতো আবুল হোসেনের। তাঁদের ঘরে দুই ছেলেসন্তান রয়েছে। কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। আজ রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন। 

ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর