হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে এক তরুণকে হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরের বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জালের মৃত্যু হয়। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ

রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের: রাসিক প্রশাসক

রাজশাহীতে সরকারি রাস্তার ১৪ গাছ উধাও, নীরব প্রশাসন

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার