হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বিএনপির কর্মীর বাড়িতে আগুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় এক বিএনপির কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনের বাড়ির যাবতীয় আসবাব, কৃষিপণ্য পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লাপাড়া গ্রামের বিএনপির কর্মী সিরাজ মিজির বাড়িতে একদল দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতর স্ত্রী, সন্তানসহ তিনি ছিলেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুনে বাড়ির যাবতীয় আসবাব ও কৃষিপণ্য পেঁয়াজ–রসুন পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে বিএনপি কর্মী সিরাজ মিজি বলেন, ‘জমি নিয়ে এলাকায় একপক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরে আমার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুয়াজ্জামান জানান, আগুনের ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি