হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় টমটমের চালক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত টমটমের চালক আব্দুল মান্নান উপজেলার শালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে। অন্যদিকে আহত নারী আদমদীঘি সদরের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনোয়ারুল হক পল্টুর স্ত্রী এবং শিশুনিকেতন স্কুলের সহকারী শিক্ষক। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আদমদীঘি থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে টমটম ঘোরানোর সময় বগুড়াগামী একটি মিনি ট্রাক এটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় টমটম উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান নিহত ও শিক্ষক খন্দকার নিশাত গুরুতর আহত হন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজশাহীর আম নামানো শুরু হচ্ছে ১৫ মে

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

চিরকুটে মোবাইল নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি করতেন তিনি

ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন করে ঘুরে বেড়াচ্ছেন যুবদল নেতা

বিএমডিএর গভীর নলকূপ: পানি দেননি অপারেটর ৪০ বিঘা জমি চৌচির

পালঙ্কে ঘুমান মৎস্যচাষি, অযত্নে ড্রেসিং টেবিল

গয়না খুলে নিয়ে হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার, থানায় অভিযোগ

কাঁকনহাট কলেজ: সভাপতির নিয়োগ বাতিল ও বরখাস্ত অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন