হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতির কর্মী-সমর্থকেরা। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এরপরই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন। 
এ সময় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হিসেবে মো. হেলাল উদ্দিন কবিরাজের নাম ঘোষণা করা হয়। 

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, ‘আমি এখনো ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃণমূল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাব। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।’

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী