হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাদ্রাসার পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। আশপাশের লোকজন লাশ দেখে নাম-পরিচয় বলতে পারছেন না। 

এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী