হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে ৭৬ লাখ টাকার হেরোইনসহ দুই কিশোর গ্রেপ্তার 

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৭৬ লাখ টাকার হেরোইনসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৭, অন্যজনের ১৫। দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। 

জানা যায়, গতকাল সন্ধ্যায় র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উজানপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৭৬ লাখ টাকার হেরোইনসহ ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, সুজন নামে এক মাদক ব্যবসায়ী বিক্রির জন্য তাদের এই হেরোইন দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কারাগারে পাঠানো হবে। 

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’