হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার বিড়ালদহ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার ভোরে দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। এখনো পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। হয়তো রাতে সড়ক পারাপারের সময় কোনো গাড়ির নিচে চাপা পড়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে। 

ওসি আরও বলেন, মৃত নারীর পরিচয় শনাক্তে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। আপাতত লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হবে। পরিচয় না পেলে তাঁকে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২