হোম > সারা দেশ > বগুড়া

করোনায় মৃত চিকিৎসককে দেওয়া হলো করোনা মোকাবিলার দায়িত্ব!

প্রতিনিধি, সদর (বগুড়া) 

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এক মৃত চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই চিকিৎসকের নাম ডা. জীবেশ কুমার প্রামাণিক। প্রজ্ঞাপনে তাঁর কোড নম্বর ১১১৫২৪।

ডা. জীবেশ কুমার প্রামাণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের ৬ জানুয়ারি তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকেই বদলি করে মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩ জন চিকিৎসককে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। এই প্রজ্ঞাপনের তালিকায় ১৫ নম্বরে ডা. জীবেশ কুমার প্রামাণিকের নাম রয়েছে।

বিষয়টি নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে পদায়নকৃতদের তালিকায় মৃত চিকিৎসক ডা. জীবেশ কুমার প্রামাণিকের নাম রয়েছে। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাব।

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

রাজশাহীতে ৩০৫ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো ঝুলছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম